ঘরের ভেতর বৃদ্ধ দম্পতির মরদেহ
প্রতীকী ছবি
বরগুনায় এক বৃদ্ধ দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে বরগুনা সদর উপজেলার নলি এলাকার নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- আবদুল মান্নান (৭৫) ও তার স্ত্রী ফাতেমা বেগম (৬০)। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতদের স্বজনদের বরাত দিয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবীর মোহাম্মদ হোসেন বলেন, রাতে খাবার খেয়ে নিজঘরে ঘুমিয়ে পড়েন ওই বৃদ্ধ দম্পতি। পরে সকাল হলেও তাদের ঘুম না ভাঙায় ঘরে ঢুকে তাদেরকে মৃত অবস্থায় দেখতে পান স্বজনরা। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
ওসি আরও বলেন, মরদেহ দুটির সুরতহাল রিপোর্টে কোনো আঘাতের চিহ্ন বা অস্বাভাবিক কোনো কিছু পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য সেগুলো বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হচ্ছে বলেও জানান তিনি।
সাইফুল ইসলাম মিরাজ/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পরিত্যক্ত আ’লীগ কার্যালয়ে হঠাৎ ভেজে উঠলো ৭ মার্চের ভাষণ
- ২ টাঙ্গাইলে নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
- ৩ অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ৪ হঠাৎ হাসপাতালে গিয়ে ১৬ ডাক্তারের মধ্যে ৮ জনকে পেলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৫ সুনামগঞ্জে মেছোবাঘ ধরে শিকল বন্দি করলো স্থানীয়রা