ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আ.লীগের এমপির বিরুদ্ধে আচরণবিধি লংঘনের অভিযোগ

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৭:১১ পিএম, ৩০ নভেম্বর ২০১৮

কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুবিদ আলী ভূঁইয়ার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লংঘনের পাওয়া গেছে। শুক্রবার ওই আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন দাউদকান্দির সহকারী রিটার্নিং অফিসারের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ থেকে জানা যায়, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গত ১৮ সেপ্টেম্বর নির্বাচনী আচরণ বিধিমালা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করে। সেই বিধিমালার ১২বিধি লংঘন করে কুমিল্লা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী সুবিদ আলী ভূঁইয়া সংসদীয় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর (স্টেশন) মোড়ে বিশাল আকারের বিল বোর্ড স্থাপন করেছেন। অথচ আজও বিলবোর্ডটি যথাস্থানে প্রদর্শিত হচ্ছে।

এ বিষয়ে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, নির্বাচন কমিশনের বক্তব্যের সঙ্গে মাঠ পর্যায়ে বাস্তবতার কোনো মিল নেই। স্থানীয় প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্টরা ক্ষমতাসীনদের এজেন্ডা বাস্তবায়ন করতে কাজ করে যাচ্ছে।

তবে এ বিষয়ে কথা বলতে কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুবিদ আলী ভূঁইয়াকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

কামাল উদ্দিন/আরএআর/পিআর

আরও পড়ুন