বগুড়াতেও খালেদার মনোনয়ন বাতিল
ফাইল ছবি
ফেনী-১ আসনের মতো বগুড়া-৬ ও ৭ আসনেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং অফিসার। তবে বগুড়া-৬ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
এছাড়া বগুড়া-৬ আসনেই খালেদা জিয়ার উপদেষ্টা ও পৌর মেয়র অ্যাড. মাহবুবুর রহমান পদত্যাগ না করে মনোনয়নপত্র জমা দেয়ায় তার মনোনয়নও বাতিল করা হয়েছে।
রোববার দুপুরে মনোনয়পত্র বাছাইয়ের পর এ ঘোষণা দেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ফয়েজ আহমেদ।
সম্প্রতি বিচারিক (নিম্ন) আদালতে দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত হলে আপিলে বিচারাধীন অবস্থায় কোনো ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলে আদেশ দেন হাইকোর্ট। এ আদেশের প্রেক্ষিতেই খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এদিকে সকালে একই কারণে ফেনী-১ (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) আসনেও খালেদা জিয়ার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।
উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন দুটি দুর্নীতি মামলায় ১৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় নিম্ন আদালতের রায় স্থগিত, সাজা ভোগ বাতিল ও জামিন চেয়ে উচ্চ আদালতে আপিল করেছেন। আর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় উচ্চ আদালত সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন।
লিমন বাসার/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপি নেতার গাড়ি প্রবেশে প্রতিবন্ধকতা, কাটা হলো বেড়িবাঁধের ২০ গাছ
- ২ ধর্ষণের শিকার কিশোরীর নবজাতকের দায়িত্ব রাষ্ট্রকে নিতে মানববন্ধন
- ৩ যশোরে ব্যারিস্টার কাজলের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
- ৪ দেশের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে এবার: মাসুদ সাঈদী
- ৫ রাজশাহীতে প্রথমবার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে মানি লন্ডারিং মামলা