টাঙ্গাইলে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে অজ্ঞাত ব্যক্তির আত্মহত্যা
টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনের কাছে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে অজ্ঞাত এক ব্যক্তি (৪০) আত্মহত্যা করেছেন।
বুধবার বিকেল ৫টা ৫৫ মিনিটে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ঘারিন্দা রেলস্টেশনের সামনে আসলে রেল লাইনের পাশে দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তি ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘারিন্দা রেলস্টেশন মাস্টার জালাল উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
এমএএস/এমআরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
- ২ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ৩ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে
- ৪ জাতীয় পার্টি অলরেডি মৃত, ১২ তারিখ হবে তাদের ‘জানাজা’: হাসনাত আবদুল্লাহ
- ৫ স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল তরুণীর