গাড়ি বদল করেও ধরা পড়লেন কুলছুম
কুমিল্লার চান্দিনায় ১০ হাজার পিস ইয়াবাসহ কুলছুম বেগম (৪৫) নামে এক নারী মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চান্দিনা-বাগুর বাস স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক কুলছুম বেগম জেলার আদর্শ সদর উপজেলার গোবিন্দপুর এলাকার মৃত আলী আক্কাসের স্ত্রী।
চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল ফয়সল জানান, ইয়াবার একটি চালান নিয়ে ওই নারী গাড়ি বদল করে ঢাকার দিকে যাচ্ছিলেন। চান্দিনা বাস স্টেশনে আসার পর তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তিনি দীর্ঘ দিন ধরে ইয়াবা পাচার করে আসছিলেন। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
কামাল উদ্দিন/আরএআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভারত থেকে পাইপলাইনে ৫০০০ টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে
- ২ ডাকাতির আধা ঘণ্টার মধ্যেই ১৯ গরুসহ ট্রাক উদ্ধার করলো পুলিশ
- ৩ উপজেলা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিলেন এমপি, খেলেন রোগীদের খাবার
- ৪ কবরস্থানে মাটি ভরাটেও ঘুস নিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
- ৫ চাঁদাবাজির অভিযোগে ওসির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন