শৈলকুপায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
সড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে ঝিনাইদহের শৈলকুপায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। ঝিনাইদহ-শৈলকুপা-হাটফাজিলপুর সড়কে বাস ও মাহেন্দ্র চলাচলকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বের জের ধরে এ ধর্মঘট আহ্বান করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে শৈলকুপা উপজেলায় সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। আর এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। জেলা শহরসহ বিভিন্ন গন্তব্যে যাওয়া মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। এরপরও যদি ঝিনাইদহ-শৈলকুপা-হাটফাজিলপুর সড়ক থেকে মাহেন্দ্র, জেএসএ, থ্রি-হুইলারসহ সকল অবৈধ যান চালাচল বন্ধ করা না হয় তবে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবীর ও জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি সাইদুল ইসলাম সাইদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তিতে মালিক-শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অত্রাঞ্চলের সড়ক মহাসড়কে নিয়ন্ত্রণহীনভাবে অবৈধ যানবাহন চলাচল করছে। উচ্চ আদালত ও সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা থাকার পরও বে-আইনিভাবে বিভিন্ন রুটে দাপটের সঙ্গে চলাচল করছে। ফলে বাস-মিনি বাস মালিক ও শ্রমিকরা নিঃস্ব হয়ে মানবেতর জীবন-যাপন করছেন।
এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যতই শক্তিশালী হোক খাল দখলদারকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী
- ২ কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ৯ বছরের শিশুকে পুড়িয়ে হত্যার অভিযোগ
- ৩ মাদারীপুর সদর থানার ওসি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- ৪ অভিযানের আগেই সরিয়ে ফেলা হলো সাঙ্গু নদী থেকে লুট করা পাথর
- ৫ এমপির নামে ভিজিএফ কাণ্ড: গ্রেফতার সেই ইউপি চেয়ারম্যানের জামিন