নোয়াখালীতে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা
প্রতীকী ছবি
নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. হানিফকে (২৪) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে ইউনিয়নের দক্ষিণ চরশুল্লুকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হানিফ এওজবালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্ট বলেন, এওজবালিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. হানিফকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা হত্যা করেছে তা আমরা এখনও জানতে পারিনি।
বিষয়টি নিশ্চিত করে সুধারাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মিজানুর রহমান/এএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পরিত্যক্ত আ’লীগ কার্যালয়ে হঠাৎ বেজে উঠলো ৭ মার্চের ভাষণ
- ২ টাঙ্গাইলে নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
- ৩ অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ৪ হঠাৎ হাসপাতালে গিয়ে ১৬ ডাক্তারের মধ্যে ৮ জনকে পেলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৫ সুনামগঞ্জে মেছোবাঘ ধরে শিকল বন্দি করলো স্থানীয়রা