বরগুনা বিএনপির সাধারণ সম্পাদক গ্রেফতার
বরগুনা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জেলা যুবদলের সাবেক সভাপতি তালিমুল ইসলাম পলাশকে গ্রেফতার করছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় বরগুনার ঢলুয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, তালিমুল ইসলাম পলাশের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মামলায় পলাশ নিয়মিত আদালতে হাজিরা না দেয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
এ বিষয়ে বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মাহমুদ হোসেন বলেন, পলাশের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এ কারণে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
মো. সাইফুল ইসলাম মিরাজ/এএম/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কারাভোগ শেষে দর্শনা সীমান্ত দিয়ে ফেরত গেলেন ভারতীয় নারী
- ২ রূপপুর প্রকল্প দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে ভূমিকা রাখবে
- ৩ ভবদহ জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই: এমপি গোলাম রসুল
- ৪ দুই লিটার নয়, ২০০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল
- ৫ ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী