উলিপুরে ভুয়া প্রার্থী গ্রেফতার
কুড়িগ্রামের উলিপুরে দুদু জোদ্দার নামের এক ভুয়া প্রার্থীকে গ্রেফতার করছে পুলিশ। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে তিনি নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরিচয় দিয়ে হেলিকপ্টার প্রতীকে পোস্টার এবং মাইকে প্রচার করছিলেন।
অভিযোগ পেয়ে সোমবার রাতে থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় প্রচার কাজে ব্যবহৃত একটি ইজিবাইক, একটি মাইকসহ ইজিবাইকের চালককে আটক করা হয়।
জানা গেছে, ওই ভুয়া প্রার্থী পৌরসভার ৮নং ওয়ার্ডের জোনাইডাঙ্গা গ্রামের ধনিয়া জোদ্দারের ছেলে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিএ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ২ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৩ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৪ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৫ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম