মাহী বি চৌধুরীর বাড়িতে গুলি
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বিরতারা ইউনিয়নের নয়াহাটি গ্রামে মুন্সীগঞ্জ-১ আসনের প্রার্থী ও বিকল্পধারা বাংলাদেশ-এর সিনিয়র যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরীর বাড়িতে দুর্বৃত্তরা গুলি করেছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ গুলির ঘটনা ঘটে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী এ খবর নিশ্চিত করে বলেন, ‘মাহী বি চৌধুরীর বাড়ির পেছন দিক থেকে দুর্বৃত্তরা গুলি করেছে। এতে জানালার একটি কাঁচ ভেঙে যায়। ঘটনার সময় মাহী বা তার পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। তারা পার্শ্ববর্তী বাঘড়া ইউনিয়নে নির্বাচনী কাজে গিয়েছিলেন। প্রাথমিকভাবে ধারণা করছি, এক রাউন্ড গুলি করা হয়েছে।’
মাহী বি চৌধুরীর নির্বাচনী কাজে যুক্ত ওবায়দুল হক সোহাগ বলেনন, ‘আমরা নির্বাচনী কাজে ষোলঘর ইউনিয়নের কেয়টখালি এলাকায় ছিলাম। পরে জানতে পারি মাহী বি চৌধুরীর বাড়িতে ৪/৫ রাউন্ড ফাঁকা গুলি করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।’
এদিকে শ্রীনগরের আটপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুষ্কৃতিকারীরা।
এ প্রসঙ্গে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী বলেন, ‘খবর পেয়ে নির্বাচনী ক্যাম্পে পুলিশ পাঠানো হয়েছে।’
ভবতোষ চৌধুরী নুপুর/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তেল নিতে গিয়ে পাম্পের কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত
- ২ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ৩ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৪ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৫ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব