নির্বাচনে মোটরসাইকেল ব্যবহারের দাবি সাংবাদিকদের
কুড়িগ্রাম জেলার ৪টি আসনে বিচ্ছিন্ন চরাঞ্চলসহ প্রত্যন্ত এলাকার ভোটের সংবাদ সংগ্রহ করতে মোটরসাইকেল ব্যবহারের অনুমতির দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও ভিডিও জার্নালিস্টরা এতে অংশ নেন। এ সময় মফস্বল সাংবাদিকদের মোটরসাইকেল চালানোর অনুমতি প্রদানের জন্য নির্বাচন কমিশনের প্রতি জোরালো অনুরোধ জানান তারা।

মানববন্ধনে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন- প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, সাংবাদিক সফি খান, আব্দুল খালেক ফারুক, খন্দকার একরামুল হক সম্রাট, হাসিবুর রহমান হাসিব ও রাজু মোস্তাফিজ, হুমায়ূন কবির সূর্য্য ও নাজমুল হোসেন প্রমুখ।
নাজমুল/এএম/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ২ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৩ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৪ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৫ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম