স্বাধীনতাবিরোধীদের ডাকে জনগণ আর সাড়া দেবে না : হানিফ
আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, দেশে নৌকার জোয়ার বইছে। নৌকায় ভোট দিয়ে মানুষ দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখবে।
মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা কেরুজ বাজার মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসবত কথা বলেন।
ভোটকেন্দ্র পাহারা দেয়া সম্পর্কে ড. কামাল হোসেনের মন্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, স্বাধীনতাবিরোধীদের ডাকে দেশের জনগণ আর সাড়া দেবে না।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, সহ-সভাপতি আলী আজগার টগর এমপি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, দর্শনা পৌর মেয়র মো. মতিয়ার রহমানসহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম।
সালাউদ্দিন কাজল/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পরিত্যক্ত আ’লীগ কার্যালয়ে হঠাৎ ভেজে উঠলো ৭ মার্চের ভাষণ
- ২ টাঙ্গাইলে নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
- ৩ অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ৪ হঠাৎ হাসপাতালে গিয়ে ১৬ ডাক্তারের মধ্যে ৮ জনকে পেলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৫ সুনামগঞ্জে মেছোবাঘ ধরে শিকল বন্দি করলো স্থানীয়রা