অসুস্থ ধানের শীষের প্রার্থীকে দেখতে হাসপাতালে এসপি হারুন
নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীর অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে দেখতে গিয়েছেন পুলিশ সুপার (এসপি) হারুন অর রশিদ। শুক্রবার বিকেলে অসুস্থ কাসেমীকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে দেখতে যান তিনি।
এ সময় এসপি হারুন অর রশিদ ধানের শীষের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীর শারীরিক অসুস্থতার খোঁজ খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
পুলিশ সুপারের মিডিয়া উইংয়ের কর্মকর্তা মো. সাজ্জাদ রোমন এ তথ্য জানান।
এর আগে বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ধানের শীষের প্রার্থী জমিয়তে ওলামায়ে ইসলামের নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমী।
আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ লালমনিরহাটে জামায়াতের সমাবেশ, কানায় কানায় পূর্ণ তিস্তা ব্যারেজ মাঠ
- ২ দিনাজপুরে চায়না কোম্পানিতে নারী শ্রমিকদের মাঝে হঠাৎ আতঙ্ক, আহত অর্ধশত
- ৩ বিএনপি প্রার্থীর সভায় প্রকাশ্যে এলেন বিপুল সংখ্যক আ’লীগ নেতাকর্মী
- ৪ যে দলের নেতা মা-বোনদের সম্মান করে না, তারা কখনো বেহেশতে যেতে পারবে?
- ৫ হাসপাতালের গেটে রাজস্ব কর্মকর্তার মরদেহ ফেলে পালালেন চালক-হেলপার