ভৈরবে বিএনপি নেতা গ্রেফতার
ভৈরবে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকাল ৯টায় ঘোড়াকান্দা মাদরাসা কেন্দ্রে ভোট দিতে গেলে পুলিশ তাকে গ্রেফতার করে।
এদিকে উপজেলার কালিকাপ্রশাদ ইউনিয়নের চরেরকান্দা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়ে ব্যালটপেপার ছিনতাইয়ের চেষ্টা করে। পরে ওই কেন্দ্রের পোলিং অফিসাররা প্রতিহত করেন।
কিন্তু কিছুক্ষণ পর প্রায় শতাধিক নেতাকর্মী ফের কেন্দ্রে এসে হামলা চালায়। এ সময় পুলিশে খবর দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করলে তারা পালিয়ে যান।
ভৈরব থানার ওসি মোখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। ওই কেন্দ্রে সকাল থেকে ভোটগ্রহণ চলছে।
আসাদুজ্জামান ফারুক/এফএ/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপি নেতার গাড়ি প্রবেশে প্রতিবন্ধকতা, কাটা হলো বেড়িবাঁধের ২০ গাছ
- ২ ধর্ষণের শিকার কিশোরীর নবজাতকের দায়িত্ব রাষ্ট্রকে নিতে মানববন্ধন
- ৩ যশোরে ব্যারিস্টার কাজলের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
- ৪ দেশের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে এবার: মাসুদ সাঈদী
- ৫ রাজশাহীতে প্রথমবার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে মানি লন্ডারিং মামলা