নোয়াখালীতে ভোটকেন্দ্রে গুলিতে আনসার সদস্য নিহত
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় কেন্দ্র দখল নিয়ে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নুর নবী হেঞ্জু নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে উপজেলার গোপালপুর তুলাচরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
নিহত আনসার সদস্য নুর নবী হেঞ্জু বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের পশ্চিম জয় নারায়ণপুর আনতির বাড়ির মৃত মতিন মেস্তুরীর ছেলে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন জানান, কেন্দ্র দখল নিয়ে বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে গুলিতে আনসার সদস্য নুর নবী আহত হন। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
মিজানুর রহমান/আরএআর/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নির্বাচনের ১৩ দিন পরও মিরসরাইয়ে ঝুলছে প্রার্থীদের পোস্টার-ব্যানার
- ২ খাল খুঁড়তে গিয়ে মিললো মুক্তিযুদ্ধের অবিস্ফোরিত মর্টার শেল
- ৩ গোডাউনে মিললো ৭১ বস্তা ক্ষতিকারক সাল্টু পাউডার, পাঁচ লাখ টাকা জরিমানা
- ৪ অভিযানে গিয়ে ব্যবসায়ীদের তোপের মুখে ভ্রাম্যমাণ আদালত
- ৫ যশোরে সন্ত্রাসী হামলায় আহত সাবেক কাউন্সিলরের মৃত্যু