বাগেরহাটে বাবা-ছেলেসহ আ.লীগের ৪ প্রার্থীর জয়
বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট ও চিতলমারী) আসনে আওয়ামী লীগ প্রার্থী বঙ্গবন্ধুর ভ্রাতুস্পুত্র ও বর্তমান এমপি শেখ হেলাল উদ্দিন ২ লাখ ৫৩ হাজার ২৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের ইঞ্জিনিয়ার মাসুদ রানা পেয়েছেন ১১ হাজার ৩৪৯ ভোট।
বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনে আওয়ামী লীগ প্রার্থী বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম শেখ তন্ময় ২ লাখ ২০ হাজার ৯১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট প্রার্থী এমএ সালাম পেয়েছেন ৪ হাজার ৫৯০ ভোট।
বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) আসনে নির্বাচিত হয়েছেন বর্তমান এমপি আওয়ামী প্রার্থী হাবিবুন নাহার তালুকদার। তিনি ১ লাখ ৮৮ হাজার ৯০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম ঐক্যফ্রন্ট প্রার্থী জেলা জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ সেখ পেয়েছেন ১৩ হাজার ৪০৮ ভোট।
বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনে আওয়ামী লীগ প্রার্থী ডা. মোজাম্মেল হোসেন ২ লাখ ৪৭ হাজার ৮৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আব্দুল মজিদ পেয়েছেন ২ হাজার ৩৯৫ ভোট। এছাড়া ঐক্যফ্রন্ট প্রার্থী জেলা জামায়াতের নেতা মো. আব্দুল আলীম পেয়েছেন ২ হাজার ২৫১ ভোট।
শওকত আলী বাবু/এমএএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপি নেতার গাড়ি প্রবেশে প্রতিবন্ধকতা, কাটা হলো বেড়িবাঁধের ২০ গাছ
- ২ ধর্ষণের শিকার কিশোরীর নবজাতকের দায়িত্ব রাষ্ট্রকে নিতে মানববন্ধন
- ৩ যশোরে ব্যারিস্টার কাজলের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
- ৪ দেশের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে এবার: মাসুদ সাঈদী
- ৫ রাজশাহীতে প্রথমবার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে মানি লন্ডারিং মামলা