ধৈর্যের সঙ্গে বিজয় উদযাপনের আহ্বান কাদেরের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রতিপক্ষের সঙ্গে খারাপ আচরণ করবেন না। বাক বিতণ্ডায় জড়াবেন না। ধৈর্যের সঙ্গে বিজয় উদযাপন করবেন। রাজনীতি প্রতিহিংসা ও প্রতিশোধের নয়। রাজনীতি জোয়ার ভাটার মতো।
সোমবার মন্ত্রী তার নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ আসনের বসুরহাট রুপালি চত্বরে এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকারের বিজয় হয়েছে। কোনো বিজয় উৎসব ও আনন্দ মিছিল না করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। এ বিজয় এলাকার উন্নয়ন ও অর্জন নিয়ে আসবে।
মন্ত্রী বলেন, আমি এ এলাকায় চাকরি ও প্রতিটি ঘরে গ্যাস সংযোগের যে ওয়াদা করেছি তা বাস্তবায়ন করার চেষ্টা আজ থেকে শুরু করব।
এ সময় মন্ত্রীর সঙ্গে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মীর্জা, উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমানসহ উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিজানুর রহমান/এফএ/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী
- ২ বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
- ৩ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ৪ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে
- ৫ জাতীয় পার্টি অলরেডি মৃত, ১২ তারিখ হবে তাদের ‘জানাজা’: হাসনাত আবদুল্লাহ