ঐক্যফ্রন্টের দাবি অবাস্তব : দীপু মনি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে জাতীয় ঐক্যফ্রন্ট নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে পুনর্নির্বাচনর যে দাবি করেছে তা অমূলক ও অবাস্তব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি।
সোমাবার দুপুরে চাঁদপুরে নিজ নির্বাচনী কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ডা. দীপু মনি বলেন, আওয়ামী লীগ কখনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, বরং প্রতিহিংসার শিকার হয়।
নির্বাচনের ফলাফল মেনে নেয়ার জন্য ঐক্যফ্রন্টের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই মিলে দেশ গড়ার কাজ করতে হবে ।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু নাঈম দুলাল পাটোয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন ।
ইকরাম চৌধুরী/আরএআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ময়মনসিংহে কৃষক হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন
- ২ কাজ না করেই টাকা লোপাটের অভিযোগ পিআইও-প্রকল্পের চেয়ারম্যানের বিরুদ্ধে
- ৩ মেঘনায় অবৈধ বালু উত্তোলনে ভাঙন আতঙ্ক, এলাকাবাসীর মানববন্ধন
- ৪ ফেনীতে শহীদ যুবদল নেতা হারুনের পরিবারকে ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রী
- ৫ টেকনাফ উপকূলে ৩১৪ সামুদ্রিক কাছিমের বাচ্চা অবমুক্ত