রূপগঞ্জে যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এসাহাক (৩২) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে উপজেলার ভুলতা এলাকায় এ ঘটনা ঘটে। ওই যুবলীগ কর্মীকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত এসাহাক উপজেলার বলাইখা এলাকার আমান উল্লাহর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ভুলতা এলাকার ইউনাইটেড ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে তেল নিতে আসেন এসাহাক। এ সময় কয়েকজন লোক এসে ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় এসাহাককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হক বলেন, এ ধরনের ঘটনা আমার জানা নেই। খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।
মীর আব্দুল আলীম/আরএআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ লালমনিরহাটে জামায়াতের সমাবেশ, কানায় কানায় পূর্ণ তিস্তা ব্যারেজ মাঠ
- ২ দিনাজপুরে চায়না কোম্পানিতে নারী শ্রমিকদের মাঝে হঠাৎ আতঙ্ক, আহত অর্ধশত
- ৩ বিএনপি প্রার্থীর সভায় প্রকাশ্যে এলেন বিপুল সংখ্যক আ’লীগ নেতাকর্মী
- ৪ যে দলের নেতা মা-বোনদের সম্মান করে না, তারা কখনো বেহেশতে যেতে পারবে?
- ৫ হাসপাতালের গেটে রাজস্ব কর্মকর্তার মরদেহ ফেলে পালালেন চালক-হেলপার