ফেনীতে ভোট পড়েছে ৮২.৫১ শতাংশ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনে মোট ভোট পড়েছে ৮ লাখ ৬২ হাজার ৫৭৪টি। এর মধ্য বাতিল হয়েছে ৮ হাজার ৭৭৪টি ভোট। এবারের নির্বাচনে মোট ভোটার ছিল ১০ লাখ ৪৫ হাজার ৩৭৫ জন। এবারের নির্বাচনে ভোট দেননি ১ লাখ ৮২ হাজার ৮১১ জন ভোটার। শতকরা হিসেবে ফেনীতে ৮২.৫১ শতাংশ ভোট সংগ্রহ হয়েছে।
জেলা রিাটর্নিং কর্মকর্তার দেয়া ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, ফেনী-১ (ছাগলনাইয়া-ফুলগাজী-পরশুরাম) আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ৪৭ হাজার ৩৫ জন। এবারের নির্বাচনে সেখানে ভোট পড়েছে ২ লাখ ৪০ হাজার ৫৬১ টি। এর মধ্য বাতিল হয় ৩ হাজার ৮৭৯টি ভোট। ভোটাধিকার প্রয়োগ করেননি ৬৪ হাজার ১৭৪ জন ভোটার। এই আসনে শতকরা হিসেবে ৭৮.৯৪ শতাংশ ভোট সংগ্রহ হয়েছে।
ফেনী-২ (সদর) আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ৪৭ হাজার ৬৮৪ জন। এবারের নির্বাচনে সেখানে ভোট পড়েছে ৩ লাখ ২ হাজার ৭৮৮টি এর মধ্যে বাতিল হয় ১ হাজার ৫৬৫ ভোট। ভোটাধিকার প্রয়োগ করেননি ৪৪ হাজার ৮৯৬ জন ভোটার। এই আসনে শতকরা হিসেবে ৮৭.০৮ শতাংশ ভোট সংগ্রহ হয়েছে।
ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ৯২ হাজার ৯৫৬ জন। এবারের নির্বাচনে সেখানে ভোট পড়েছে ৩ লাখ ১৯ হাজার ২২৫টি। এর মধ্যে বাতিল হয় ৩ হাজার ৩৩০ ভোট। ভোটাধিকার প্রয়োগ করেননি ৭৩ হাজার ৭৩১ জন ভোটার। এই আসনে শতকরা হিসেবে ৮১.২৩ শতাংশ ভোট সংগ্রহ হয়েছে।
রাশেদুল হাসান/আরএআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বাগেরহাটে দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী নিহত
- ২ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ৩ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৪ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৫ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর