লরির ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে যুবকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় জ্বালানী তেলবাহী লরির ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে সোহেল মিয়া (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে পৌরশহরের মেড্ডা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোহেল সদর উপজেলার ঘাটুরা এলাকার মৃত এলাহী খন্দকারের ছেলে। তিনি ওই লরির চালকের সহযোগী (হেলপার) হিসেবে কাজ করতেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ১নং ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সকালে এস.রহমান ফিলিং স্টেশনের একটি জ্বালানী তেলবাহী লরির ট্যাঙ্কের ভেতরে ঢুকে পরিষ্কার করার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে সোহেলের মৃত্যু হয়।
জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মির্জা সাঈদ জানান, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্যাঙ্কের ভেতরে থাকা জ্বালানী তেলের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে। তবে মরদেহের ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক করাণ জানা যাবে।
আজিজুল সঞ্চয়/এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নানাবাড়ি যাওয়ার পথে নৌকাডুবি, সবাই সাঁতরিয়ে তীরে উঠলেও পারেনি সুফিয়া
- ২ ঈদে ঘুরতে বেরিয়ে চলন্ত নসিমন থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু
- ৩ কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে ঈদের জামাত পণ্ড, নারীসহ আহত ১৩
- ৪ ঈদের দিন বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে সড়কেই প্রাণ গেলো স্কুলছাত্রের
- ৫ অতিরিক্ত মূল্যে গরুর মাংস বিক্রি করায় তিন ব্যবসায়ীকে জরিমানা