গৃহবধূকে ধর্ষণ, মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ
ভোট ডাকাতির নির্বাচন বাতিল, নির্দলীয় সরকারের অধীনে পুনর্নির্বাচন এবং নোয়াখালীর সুবর্ণচরে ভোটের রাতে স্বামী-সন্তানকে বেঁধে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে মুখে কালো কাপড় বেঁধে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরীর সদর রোড অশ্বিনী কুমার হলের সামনের সড়কে বাম-গণতান্ত্রিক জোটের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধন থেকে নজিরবিহীন ভোট ডাকাতির নির্বাচন বাতিল, নির্দলীয় সরকারের অধীনে পুনর্নির্বাচন এবং নোয়াখালীর সুবর্ণচরে ভোটের রাতে স্বামী-সন্তানকে বেঁধে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় মুখে কালো কাপড় বেঁধে ধিক্কার জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বাম-গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদ সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি একে আজাদ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, কমিউনিস্ট লীগের জেলা সভাপতি নিপেন্দ্র নাথ বাড়ৈ, সাধারণ সম্পাদক জলিলুর রহমান জানান ও গণসংহতি আন্দোলনের বরিশাল জেলা শাখার সভাপতি দেওয়ান আব্দুর রশিদ নিলু প্রমুখ।
বাসদ সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী বলেন, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে কোনো কর্মসূচি পালন করতে দিচ্ছে না এই সরকার। আজ মানববন্ধন কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধা ও হুমকির সম্মুখীন হতে হয়েছে আমাদের। সুবর্ণচরে ভোটের রাতে স্বামী-সন্তানকে বেঁধে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় আমরা ধিক্কার জানিয়ে বিচার দাবি করেছি। একই সঙ্গে নজিরবিহীন ভোট ডাকাতির নির্বাচন বাতিল এবং নির্দলীয় সরকারের অধীনে পুনর্নির্বাচন চাই।
সাইফ আমীন/এএম/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপি নেতার অফিস লক্ষ্য করে গুলি-ককটেল বিস্ফোরণ
- ২ তেল নিতে গিয়ে পাম্পের কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত
- ৩ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ৪ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৫ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে