ডাকাতিতে বাধা দেয়ায় সাবেক সেনা খুন
টাঙ্গাইলের কালিহাতীতে ডাকাতির সময় বাধা দেয়ায় ডাকাতের হাতে খুন হয়েছেন রমজান আলী (৫৫) নামের সাবেক এক সেনা সদস্য। রোববার ভোর রাতে উপজেলার ইছাপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রামবাসী সূত্রে জানা যায়, মরহুম রমজান আলী ওই গ্রামের জুলহাজ উদ্দিনের ছেলে। বাড়িতে রমজান ও তার এক পুত্রবধূ বসবাস করতেন। রোববার ভোরের দিকে ১০/১৫ জনের একটি ডাকাত দল জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে এবং পুত্রবধূর হাত-পা বেঁধে মালামাল লুট করতে থাকে।
বিষয়টি ঠিক পেয়ে রমজান পাশের ঘর থেকে বেড়িয়ে এসে ডাকাতদের বাধা দেয়ার চেষ্টা করেন। বাধা দেয়ার কারণে উত্তেজিত ডাকাতরা তাকে বালিশে চাপা দিয়ে শ্বাসরোধ ও ছুরিকাঘাতে হত্যা করে। পরে একটি মোটরসাইকেল, স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় ওই ডাকাত দল।
এ ব্যাপারে কালিহাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, রমজানের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
- ২ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ৩ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে
- ৪ জাতীয় পার্টি অলরেডি মৃত, ১২ তারিখ হবে তাদের ‘জানাজা’: হাসনাত আবদুল্লাহ
- ৫ স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল তরুণীর