কসবায় মাইক্রোবাস চাপায় বৃদ্ধ নিহত
প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাইক্রোবাসের চাপায় জহিরুল হক ভূইয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সৈয়দাবাদ এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জহিরুল ওই এলাকার আবদুল আজিজ ভূইয়ার ছেলে ও স্থানীয় বাদৈর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজ বাড়ি থেকে কুমিল্লা-সিলেট মহাসড়ক দিয়ে হেঁটে স্থানীয় তিনলাখপীর বাস স্ট্যান্ডে যাচ্ছিলেন। কিছুদূর যাওয়া মাত্রই একটি মাইক্রোবাস পেছন থেকে তাকে চাপা দেয়। পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মাইক্রোবাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
আজিজুল সঞ্চয়/এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৮ মাসের কাজ ৪ বছরেও শেষ করতে পারেনি গণপূর্ত বিভাগ, দুর্ভোগে রোগীরা
- ২ ফেনীর জহিরিয়া মসজিদে মাসব্যাপী ইফতার করেন হাজারো রোজাদার
- ৩ বগুড়ায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল-ছাত্রদলের ৯ নেতাকে বহিষ্কার
- ৪ ভিজিএফ কার্ড বিএনপি-জামায়াতকে ভাগ করে দিলো প্রশাসন
- ৫ নিলামে পাগলা মসজিদের গরু কিনে এক বছরেও টাকা দেননি বিএনপি নেতা