দিনাজপুরে বিষ্ণুমূর্তি উদ্ধার
দিনাজপুরের কাহরোলে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে। শনিবার রাতে এ বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, কাহারোল উপজেলাধীন কাশিপুর নামক স্থানে পাকা রাস্তার পার্শ্বে একটি চোরাকারবারী দল কষ্টি পাথর কেনা-বেচার জন্য উপস্থিত হয়। এসময় বিজিবির একটি দল সেখানে গিয়ে হাজির হলে চোরাকারবারীরা মূর্তিটি ফেলে রেখে পালিয়ে যায়। বিজিবর সদস্যরা মূর্তিটি উদ্ধার করে নিয়ে আসে। মূর্তিটির আনুমানিক মূল্য ২৮ লক্ষ টাকা।
ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, উদ্ধারকৃত প্রত্নতাত্ত্বিক পণ্যটি (কষ্টি পাথর) প্রত্নতত্ত্ব অধিদফতরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এমদাদুল হক মিলন/এমজেড/এমআরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে জ্বালানি তেল সংকটে ভোগান্তিতে চালকরা
- ২ ফেরির ধাক্কায় পড়ে যায় বাসটি, বের হতে পারেননি বেশিরভাগ যাত্রী
- ৩ ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারায় বাসটি, যাত্রী ছিলেন ৪০-৫০ জন
- ৪ সৈকতে ঘুরতে গিয়ে তিন দিনে হারালো ২৮ শিশু, খুঁজে দিলো ট্যুরিস্ট পুলিশ
- ৫ মানিকগঞ্জে নদীতে গোসল করতে নেমে চাচাতো ভাই-বোনের মৃত্যু