নসিমনের ধাক্কায় বৃদ্ধা নিহত
প্রতীকী ছবি
সিরাজগঞ্জের এনায়েতপুরে নসিমনের ধাক্কায় শান্তী খাতুন (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। রোববার রাত ৮টার দিকে সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের এনায়েতপুর থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শান্তি খাতুন এনায়েতপুর থানার বামন গ্রামের আবুল মোল্লার স্ত্রী।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, রাতে শান্তি খাতুন রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি নসিমন তাকে ধাক্কা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ইউসুফ দেওয়ান রাজু/এফএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৮ মাসের কাজ ৪ বছরেও শেষ করতে পারেনি গণপূর্ত বিভাগ, দুর্ভোগে রোগীরা
- ২ ফেনীর জহিরিয়া মসজিদে মাসব্যাপী ইফতার করেন হাজারো রোজাদার
- ৩ বগুড়ায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল-ছাত্রদলের ৯ নেতাকে বহিষ্কার
- ৪ ভিজিএফ কার্ড বিএনপি-জামায়াতকে ভাগ করে দিলো প্রশাসন
- ৫ নিলামে পাগলা মসজিদের গরু কিনে এক বছরেও টাকা দেননি বিএনপি নেতা