হাড়ভাঙা চিকিৎসালয়ের নেই সনদ
ফেনীতে আলাবকস, গোলবকস ও এলাহী বকস নামে তিনটি হাড়ভাঙা চিকিৎসা কেন্দ্র বন্ধ করে দিয়েছে প্রশাসন। সোমবার বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সোমবার পরিদর্শন করেন জেলা সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবীরের নেতৃত্বে পরিদর্শন দল। এ সময় তিনটি হাড়ভাঙা চিকিৎসা কেন্দ্র সাময়িকভাবে বন্ধ করার নির্দেশ দেন।
সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, পরিদর্শনের সময় কিউর মেডিকেল ও জনতা ক্লিনিকে কর্মরত কোনো চিকিৎসক, পরিচালনা পরিষদের সদস্য, সেবিকা ও মেডিকেল টেকনোলজিস্টকে পাওয়া যায়নি। তাদের সার্বিক কার্যক্রমে অসন্তুষ্টি প্রকাশসহ প্রথমবারের মতো সতর্ক করা হয়। এছাড়া ডাক্তারদের প্রয়োজনীয় সনদ না থাকায় আলাবকস, গোলবকস ও এলাহীবকস নামে তিনটি হাড়ভাঙা চিকিৎসা কেন্দ্র বন্ধের নির্দেশ দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. রুবাইয়াত বিন করিম, জেলা স্বাস্থ্য শিক্ষা অফিসার সাইফুদ্দিন মাহমুদ চৌধুরী ও সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী মো. মিজানুর রহমান।
রাশেদুল হাসান/এএম/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বাগেরহাটে দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী নিহত
- ২ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ৩ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৪ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৫ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর