নড়াইলে প্রতিপক্ষের গুলিতে নিহত ১
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়ায় দুই পক্ষের সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের গুলিতে সৈয়দ ইলিয়াস আলী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় অন্তত আরো পাঁচজন আহত হন। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কুমড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই এলাকার লতিফুর রহমান পলাশ ও বনি শেখের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। আর এরই জের ধরে বিকেলে কুমড়ি পশ্চিমপাড়ায় দুইপক্ষের সংঘর্ষে বেঁধে। সংঘর্ষে চলাকালে পলাশ গ্রুপের লোকজন বনি শেখের ওপর গুলি চালায়। এ সময় গুলিতে বনি শেখ গ্রুপের সৈয়দ ইলিয়াস আলী নিহত হন। তার বুকের ডান পাশে ও গলার নিচে দুইটি গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শিমুল নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা পুলিশ সুপার (এসপি) সরদার রকিবুল ইসলাম জানান, এলাকায় অতিরিক্তি পুুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
হাফিজুল নিলু/এআরএ/এমআরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তেল নিতে গিয়ে পাম্পের কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত
- ২ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ৩ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৪ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৫ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব