নড়াইলের পৌর মেয়র যশোরে মদসহ আটক
নড়াইল পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোস্তফা কামাল মোস্ত যশোরে মদসহ আটক হয়েছেন। রোববার রাতে শহরের চাঁচড়া চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার গাড়ি থেকে দুই বোতল মদ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানা পুলিশ শহরের চাঁচড়া চেকপোস্ট এলাকা থেকে নড়াইল পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোস্তফা কামাল মোস্ত’ গাড়ি আটক করে।
পরে তার গাড়ি তল্লাশি করে দুই বোতল মদ উদ্ধার করা হয়েছে। এরপর তাকে গাড়িসহ পার্শ্ববর্তী চাঁচড়া ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।
যশোরের সহকারী পুলিশ সুপার (এএসপি) মীর শাফিন মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, নড়াইল পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রের গাড়ি থেকে দুই বোতল মদ উদ্ধার ও তাকে আটক করা হয়েছে।
মিলন রহমান/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তেল নিতে গিয়ে পাম্পের কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত
- ২ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ৩ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৪ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৫ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব