কালকিনিতে কলেজছাত্রের কাল হলো মোটরসাইকেল
মাদারীপুরের কালকিনিতে শনিবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম নিহাদ সরদার (১৮)। তিনি কালকিনির সাহেব রামপুর এলাকার ওয়াজেদ সরদারের ছেলে।
কালকিনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জেল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
তিনি জানায়, কালকিনি কলেজের শিক্ষার্থী নিহাদ সরদার শনিবার সন্ধ্যায় কালকিনি থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বিপরীত থেকে একটি সিএনজি দ্রুত গতিতে আসে। এতে সিএনজিকে পাশ কেটে যেতে চান নিহাদ। কিন্তু মোটরসাইকেল নিয়ে রাস্তার পাশে খাদে পরে যান তিনি। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় নিহার সরদারকে কালকিনি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেডএ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ২৩ ঘণ্টায়ও সন্ধান মেলেনি রাজবাড়ীতে পদ্মায় নিখোঁজ যুবকের
- ২ সাতক্ষীরার চার আসনে প্রচারণা তুঙ্গে, উন্নয়নে নানা অঙ্গীকার প্রার্থীদের
- ৩ বিএনপির ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি হাসিনার ১০ টাকার চালের মতো
- ৪ লালমনিরহাটে জামায়াতের সমাবেশ, কানায় কানায় পূর্ণ তিস্তা ব্যারেজ মাঠ
- ৫ দিনাজপুরে চায়না কোম্পানিতে নারী শ্রমিকদের মাঝে হঠাৎ আতঙ্ক, আহত অর্ধশত