ভাতার টাকায় মুক্তিযোদ্ধার কম্বল বিতরণ
শরীয়তপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার মুক্তিযোদ্ধার ভাতার টাকা দিয়ে ১০০ দুস্থ ও গরিবের মাঝে কম্বল বিতরণ করেছেন।
শুক্রবার সকাল ৯টার দিকে শরীয়তপুর সদর পৌরসভার ৮নং ওয়ার্ডের স্বর্ণঘোষ গ্রামের নিজ বাড়িতে বঙ্গবন্ধু স্মৃতি ক্লাবের সভাকক্ষে শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করেন তিনি।
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার বলেন, বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধাদের পরিচয় দিয়ে গেছেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বিশ্ব দরবারে তুলে ধরেছেন।
তিনি বলেন, আমি বঙ্গবন্ধুর সৈনিক, শেখ হাসিনার কর্মী। আওয়ামী লীগের তৃণমূল কর্মী ও একজন মুক্তিযোদ্ধা হিসেবে এবং সমাজের দায়িত্ববোধ থেকে এলাকার দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করলাম। আপনারা আমাকে সহযোগিতা করবেন।
এ সময় এলাকার আনোয়ার হোসেন খান, মোতালেব ফকির, আলী আহমদ নক্তীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ছগির হোসেন/এফএ/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৮ মাসের কাজ ৪ বছরেও শেষ করতে পারেনি গণপূর্ত বিভাগ, দুর্ভোগে রোগীরা
- ২ ফেনীর জহিরিয়া মসজিদে মাসব্যাপী ইফতার করেন হাজারো রোজাদার
- ৩ বগুড়ায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল-ছাত্রদলের ৯ নেতাকে বহিষ্কার
- ৪ ভিজিএফ কার্ড বিএনপি-জামায়াতকে ভাগ করে দিলো প্রশাসন
- ৫ নিলামে পাগলা মসজিদের গরু কিনে এক বছরেও টাকা দেননি বিএনপি নেতা