ঘরে ঢুকে স্বামী-স্ত্রীকে গলা কেটে হত্যা
নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নে স্বামী-স্ত্রীকে গলা কেটে করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ২টার দিকে ওই ইউনিয়নের বালাপাড়া এলাকায় নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নজরুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী সালমা খাতুন (৪৫)। এতে আহত হয়েছেন ওই বাড়ির গরু-ভেড়া পালনকারী রাখাল আব্দুর রাজ্জাক।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বালাপাড়া এলাকার একটি ফাঁকা জায়গায় অবস্থিত ওই বাড়িতে বসবাস করতেন স্বামী-স্ত্রী ও তাদের রাখাল আব্দুর রাজ্জাক। গভীর রাতে দুর্বৃত্তরা বাড়ির ভেতরে ঢুকে প্রথমে নজরুল ইসলাম ও পরে তার স্ত্রী সালমা খাতুনকে গলা কেটে হত্যা করে। এ সময় আব্দুর রাজ্জাক এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার খবর পেয়ে রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন সৈয়দপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অশোক কুমার পাল ও সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা।
সৈয়দপুর থানার ওসি শাহজাহান পাশা বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি ও আলামত সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নীলফামারী মর্গে পাঠানো হচ্ছে।
জাহিদুল ইসলাম/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তেল নিতে গিয়ে পাম্পের কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত
- ২ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ৩ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৪ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৫ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব