তিন বাংলাদেশি কয়লা শ্রমিক আটক
ফাইল ছবি
ভারতে অনুপ্রবেশের পর বাংলাদেশে ফেরার পথে তিন বাংলাদেশি কয়লা শ্রমিককে আটক করেছে বিজিবি। রোববার বিকেল সাড়ে ৫টায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লালঘাট সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের লালঘাট গ্রামের মনসুর আলী, তেলিগাঁও গ্রামের আবু দে ও বীরেন্দ্র দে।
বিজিবি-২৮ সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম জানান, অবৈধ অনুপ্রবেশ করে তারা সীমান্তের ওপারে ভারতে গিয়ে কয়লার কোয়ারিতে কাজ করতো। কাজ শেষে সেখান থেকে ফেরার পথে বালিয়াঘাট বিওপির ক্যাম্প কমান্ডার হাবিলদার হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি টহল দল ওই তিন শ্রমিককে আটক করেছে।
পরে শ্রমিকদের তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবির অধিনায়ক জানান।
মোসাইদ রাহাত/এমএএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ২ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৩ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৪ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৫ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম