বেনাপোলে ১৮০টি কচ্ছপ উদ্ধার
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ভারত থেকে চোরাই পথে আসা ১৮০টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে কোনো চোরাচালানিকে আটক করতে পারেনি বিজিবি। মঙ্গলবার দুপুর ৩টার দিকে রাজাপুর গ্রাম থেকে কচ্ছপের এ চালানটি উদ্ধার করা হয়।
যশোর ২৬ বিজিবির বেনাপোল ক্যাম্পের সুবেদার আয়ুব আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর গ্রামে অভিযান চালিয়ে ভারত থেকে আসা কচ্ছপের এ চালানটি আটক করা হয়। আটক কচ্ছপ বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
জামাল হোসেন/এসএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ময়মনসিংহে কৃষক হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন
- ২ কাজ না করেই টাকা লোপাটের অভিযোগ পিআইও-প্রকল্পের চেয়ারম্যানের বিরুদ্ধে
- ৩ মেঘনায় অবৈধ বালু উত্তোলনে ভাঙন আতঙ্ক, এলাকাবাসীর মানববন্ধন
- ৪ ফেনীতে শহীদ যুবদল নেতা হারুনের পরিবারকে ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রী
- ৫ টেকনাফ উপকূলে ৩১৪ সামুদ্রিক কাছিমের বাচ্চা অবমুক্ত