মিরসরাই বাজারে ভয়াবহ আগুন, পুড়েছে ১৫ দোকানঘর
মিরসরাই পৌর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে অন্তত ১৫টি দোকানঘর পুড়ে গেছে।
বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে কলেজ বাজার সড়কের কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ পরিচালক জসিম উদ্দিন জাগো নিউজকে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে অন্তত ১৫টি দোকানঘর পুড়ে গেছে। এর মধ্যে রয়েছে ফার্মেসি, কনফেকশনারি, লন্ড্রি, মুদি, কীটনাশক ও জুতার দোকান।
খবর পেয়ে মিরসরাই, সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আবু আজাদ/এএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ
- ২ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ৩ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৪ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৫ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু