সুন্দরবনে ৪টি কুমির অবমুক্ত
সুন্দরবনে কুমিরের প্রজনন ও বংশবৃদ্ধির লক্ষ্যে বিলুপ্তপ্রায় লবণ পানি প্রজাতির চারটি কুমির অবমুক্ত করা হয়েছে। শনিবার দুপুরে সুন্দরবনের ভদ্রা নদীতে ৯ বছর বয়সের একটি পুরুষ ও তিনটি নারী কুমির অবমুক্ত করেন পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার।
এ সময় তার সঙ্গে ছিলেন- খুলনা বিভাগীয় বন সংরক্ষক (সিএফ) মো. আমির হোসাইন চৌধুরী, বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মাহমুদুল হাসান ও সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, বিলুপ্তপ্রায় লবণ পানির প্রজাতির কুমিরের প্রজনন ও বংশবৃদ্ধির লক্ষ্যে সুন্দরবনে করমজল কুমির প্রজনন কেন্দ্রের চারটি কুমির অবমুক্ত করা হয়েছে। এর আগেও সুন্দরবনে বিভিন্ন নদ-নদীতে ৯১টি কুমির অবমুক্ত করা হয়। বিলুপ্তপ্রায় এ প্রজাতির কুমিরের প্রজনন ও বংশ বিস্তারের উদ্দেশ্যে ২০০০ সালে সুন্দরবনের করমজলে দেশের একমাত্র কুমির লালন-পালন ও প্রজননকেন্দ্র গড়ে তোলে বন বিভাগ।
২০০৫ সালে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের কুমির রোমিও ও জুলিয়েট জুটির ডিম থেকে বাচ্চা ফুটতে শুরু করে। বর্তমানে করমজল কুমির প্রজননকেন্দ্রে ছোট বড় মিলিয়ে রয়েছে ২০৩টি কুমির।
শওকত আলী বাবু/এএম/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তেল নিতে গিয়ে পাম্পের কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত
- ২ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ৩ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৪ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৫ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব