কাভার্ডভ্যানে কারের ধাক্কা, স্বামী-স্ত্রীসহ নিহত ৩
ছবি-ফাইল
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার ভবেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাঁদপুরের কচুয়া উপজেলার বাসিন্দা গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার সিদ্দিকুর রহমান (৭০), তার স্ত্রী জেসমিন সুলতানা (৫৫) ও চাঁদপুরের দক্ষিণ মতলবের শিবপুরের বাসিন্দা প্রাইভেটকার চালক আবদুল্লাহ সরকার (৩৫)।
ভবেরচর হাইওয়ে পুলিশের ট্রাফিক পরিদর্শক (টিআই) জহিরুল ইসলাম জানান, ঢাকাগামী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের চালকসহ তিনজন নিহত ও অপর একজন আহত হন। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। নিহদের মরদেহ ভবেরচর পুলিশ ফাঁড়িতে রয়েছে বলেও জানান তিনি।
ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠেলাঠেলিতে ৩ বছর পার, শত মৃত্যুর পরও চালু হয়নি রাজশাহী শিশু হাসপাতাল
- ২ হাতকড়াসহ পালালেন আসামি, বৃদ্ধ বাবা ও শিশুসহ দুই গৃহবধূ কারাগারে
- ৩ বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, অপেক্ষায় গাবতলীবাসী
- ৪ সন্ধ্যার পর দোকান খোলা রেখে জরিমানা দিলেন চুয়াডাঙ্গার তিন ব্যবসায়ী
- ৫ চুয়াডাঙ্গায় পিকনিকের টাকা নিয়ে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা