টেকনাফে বিজিবি-চোরাচালানি গুলিবিনিময়
কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। বিজিবি সদস্যরা চোরাকারবারিদের একটি ট্রলার জব্দ করেছে। এ সময় ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন প্রায় আড়াই কেজি। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার বিকেলে বঙ্গোপসাগরের টেকনাফ শাহপরীরদ্বীপের উপকূলীয় পয়েন্টে এ ঘটনা ঘটে।
টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান, মিয়ানমার থেকে ট্রলারযোগে বিপুল পরিমাণ ইয়াবার চালান আসছে-এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ শাহপরীরদ্বীপ পয়েন্টে অবস্থান নেয় বিজিবি সদস্যরা।
এ সময় একটি ট্রলার উপকূলের কাছাকাছি আসলে থামাতে নির্দেশ দেয়া হয়। ট্রলারটি না থামিয়ে চোরাকারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। বিজিবিও পাল্টা গুলিবর্ষণ করলে চোরাকারবারিরা সাগরে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। এ সময় ট্রলারটি জব্দ করে তল্লাশি চালিয়ে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
এ ব্যাপারে টেকনাফ থানায় ট্রলারের মালিক ও চোরাকারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সায়ীদ আলমগীর/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা মামুন গ্রেফতার
- ২ ধামরাইয়ে কার্যালয় উদ্বোধন নিয়ে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
- ৩ ক্ষেতলালে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার, দ্বিতীয় স্বামী পলাতক
- ৪ হাত বেঁধে শ্রমিককে বর্বর নির্যাতন, লক্ষ্মীপুরে ভিডিও ভাইরাল
- ৫ ফুলকপির প্রার্থীর এজেন্ট ৮৩৫ জন, ভোট পেলেন মাত্র ৪৯৯