ফসলরক্ষা বাঁধের কাজ দেখে ক্ষুব্ধ পানিসম্পদ প্রতিমন্ত্রী
সুনামগঞ্জের হাওরে ফসলরক্ষা বাঁধের কাজের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। শুক্রবার সকালে সুনামগঞ্জের তাহিরপুরের মাতিয়ান হাওরের বাঁধের কাজ পরিদর্শনকালে দ্বায়িত্বরতদের উপর এ ক্ষোভ প্রকাশ করেন তিনি।
পরে সাংবাদিকদের তিনি বলেন, কাজটা যেভাবে আশা করেছিলাম সেরকম হয়নি। এটার জন্য এখানকার দায়িত্বরত প্রকৌশলীরা আছেন। তাদের আরও সচেতন হতে বলেছি। তাদের বলছি, যেভাবে কাজ হয়েছে এই কাজের উপরে কোনো পিআইসিকে(প্রকল্প বাস্তবায়ন কমিটি) টাকা দেব না (কাজের বিল)। কারণ কাজটার যে মেজারমেন্ট দেয়া আছে, সে মেজারমেন্ট যে পর্যন্ত না হবে, সে পর্যন্ত আমরা কোনো টাকা পয়সা দিতে রাজি না।
তিনি বলেন, আমরা নির্দেশ দিয়েছি তারা (পিআইসি) যদি কাজ সম্পন্ন করতে পারে তাহলে হাওর সেফ হবে। আর সেটা হলেই পিআইসির জন্য যে টাকা বরাদ্দ আছে তারা তা পাবে। কিন্তু কাজ সম্পন্ন না করে টাকা পাবে না, আমরা কাজ সম্পন্ন না করলে টাকা দিতে রাজি নই।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বক্কর ছিদ্দিক ভূইয়া উপস্থিত ছিলেন।
মোসাইদ রাহাত/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ২ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৩ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৪ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৫ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম