বান্দরবানে আরাকান আর্মির সহযোগী আটক
প্রতীকী ছবি
বান্দরবান জেলার রাজস্থলী উপজেলা থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী আরকান আর্মির সহযোগী অং ইউ ইয়াই রাখাইন (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার রাতে তাকে রাজস্থলী থেকে আটক করা হয়। তার বাড়ি মিয়ানমারের আরকানে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজস্থলীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় । এ সময় তার সঙ্গে থাকা তিনটি আরাকান আর্মির পোশাক, আরাকান আর্মির পোশাক তৈরির ৩০ গজ কাপড়, তিনটি ল্যাপটপ ও তিনটি ক্যামেরা পাওয়া গেছে।
রাজস্থলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদুল্লাহ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অং ইউ আরাকান আর্মির সহযোগী বলে স্বীকার করেছেন ।
সৈকত দাশ/এসএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা আওয়ামী লীগের তিনজনকে আটক
- ২ ‘চুরি করতে যাচ্ছি, অসুবিধা হলে সহযোগিতা করবেন’—এএসআইকে চোর
- ৩ প্রধান অতিথি হিসেবে নাম ঘোষণা না করায় জামায়াত এমপির অনুষ্ঠান বর্জন
- ৪ সাতক্ষীরায় ডিসির সিলযুক্ত ‘ফুয়েল কার্ড’ চালুর সিদ্ধান্ত স্থগিত
- ৫ বাবা-মায়ের সঙ্গে পুণ্যস্নানে নেমে শিশু নিখোঁজ