কার্টনের ভেতর মিলল জীবিত নবজাতক
মৌলভীবাজারের কমলগঞ্জে ধানের জমিতে কার্টনের ভেতরে এক নবজাতক পাওয়া গেছে।
সোমবার বেলা ১১টার দিকে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের ভূমিগ্রামের মাদারীবন এলাকায় রাস্তার পাশে ওই নবজাতককে পাওয়া যায়।
স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে রাস্তার অন্যপাশে কৃষি জমিতে কাজ করা অবস্থায় দুই কৃষক শিশুর কান্নার আওয়াজ শুনতে পান। পরে রাস্তার অন্যপাশে গিয়ে কার্টনের ভেতর শিশুটিকে দেখতে পান।
এ বিষয়ে কমলগনঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, বিষয়টি এই মাত্র শুনলাম। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।
রিপন দে/এফএ/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৮ মাসের কাজ ৪ বছরেও শেষ করতে পারেনি গণপূর্ত বিভাগ, দুর্ভোগে রোগীরা
- ২ ফেনীর জহিরিয়া মসজিদে মাসব্যাপী ইফতার করেন হাজারো রোজাদার
- ৩ বগুড়ায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল-ছাত্রদলের ৯ নেতাকে বহিষ্কার
- ৪ ভিজিএফ কার্ড বিএনপি-জামায়াতকে ভাগ করে দিলো প্রশাসন
- ৫ নিলামে পাগলা মসজিদের গরু কিনে এক বছরেও টাকা দেননি বিএনপি নেতা