বুড়িমারী স্থলবন্দরে ২৮ ভরি স্বর্ণসহ যাত্রী আটক
লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে ২৮ ভরি স্বর্ণসহ সুনিল বিশ্বাস (৫০) নামে এক যাত্রীকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর থেকে তাকে আটক করা হয়।
আটক সুনিল বিশ্বাস ঢাকার নবাবগঞ্জ আজুগারা এলাকার হরেন্দ্র বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, বুড়িমারী স্থলবন্দর দিয়ে স্বর্ণের চালান ভারতে পাচার হবে- এমন সংবাদের ভিত্তিতে বিজিবিকে সঙ্গে নিয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় পাসপোর্টধারী যাত্রী সুনিলের ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ২৮ ভরি স্বর্ণ জব্দ করা হয়। এর মধ্যে দুইটি স্বর্ণে বার ও বাকি সব স্বর্ণালঙ্কার। পরে অবৈধভাবে স্বর্ণ পাচারের দায়ে সুনিলকে আটক করে পুলিশ।
পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, এ ঘটনায় সুনিলের বিরুদ্ধে চোরাচালান আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
রবিউল/আরএআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভারত থেকে পাইপলাইনে ৫০০০ টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে
- ২ ডাকাতির আধা ঘণ্টার মধ্যেই ১৯ গরুসহ ট্রাক উদ্ধার করলো পুলিশ
- ৩ উপজেলা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিলেন এমপি, খেলেন রোগীদের খাবার
- ৪ কবরস্থানে মাটি ভরাটেও ঘুস নিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
- ৫ চাঁদাবাজির অভিযোগে ওসির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন