বেনাপোলে ৩০ লাখ টাকার শাড়ি-ওষুধ জব্দ
বেনাপোল সীমান্তের একটি মাঠ থেকে ৩০ লাখ টাকার ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ করেছেন বিজিবি সদস্যরা। শুক্রবার সকালে সীমান্তের পুটখালী বারপোতা মাঠ থেকে এসব পণ্য জব্দ করা হয়। এ সময় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, বারপোতার একটি মাঠে পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা চোরাকারবারিদের ধাওয়া করলে তারা ১১টি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা খুলে তার মধ্যে ১৯০ পিস উন্নত মানের শাড়ি, ৭০ হাজার পিস ডাইক্লোপার এম ট্যাবলেট ও ৫ লাখ ৯০ হাজার পিস সেনিক-জেড ট্যাবলেট পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ৩০ লাখ টাকা। উদ্ধারকৃত শাড়ি ও ট্যাবলেট বেনাপোল কাস্টমসে জমা করা হবে বলে তিনি জানান।
জামাল হোসেন/আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুরে মজুত থাকতেও তেল বিক্রি বন্ধ, ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে জরিমানা
- ২ বরগুনায় ফিলিং স্টেশন তদারকিতে ছয় ট্যাগ অফিসার নিয়োগ
- ৩ শেরপুরে প্রসূতির মৃত্যুর পর অভিযান, বেসরকারি হাসপাতাল সিলগালা
- ৪ শ্রীমঙ্গলে নিখোঁজের দুদিন পর কিশোরের মরদেহ উদ্ধার
- ৫ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২, মিললো দায়িত্বে গাফিলতির প্রমাণ