পাশবিকতার শিকার আড়াই বছরের শিশু
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় আড়াই বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আলাল শেখ (৩০) নামে এক ব্যক্তিকে শনিবার সকালে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
আলাল শেখ উপজেলার নশাসন ইউনিয়নের গাগড়ীজোড়া গ্রামের মোসলেম শেখের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটি শুক্রবার বিকেলে খেলতে খেলতে পাশের বাড়ি আলাল শেখের ঘরে যায়। ঘরে কোনো লোক না থাকায় লম্পট আলাল ওই শিশুকে ধর্ষণ করে।
এ সময় শিশুর চিৎকারে মা সহ স্থানীয় লোকজন সেখানে গিয়ে অসুস্থ অবস্থায় উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। পরে পুলিশকে খবর দেয়।
এ ঘটনায় শনিবার সকাল ১০টার দিকে পুলিশ গাগড়ীজোড়া এলাকা থেকে আলাল শেখকে আটক করে থানায় নিয়ে যায়।
নড়িয়া থানা পুলিশের ওসি (তদন্ত) আবু বকর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন। মামলার প্রস্তুতি চলছে।
ছগির হোসেন/এফএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৮ মাসের কাজ ৪ বছরেও শেষ করতে পারেনি গণপূর্ত বিভাগ, দুর্ভোগে রোগীরা
- ২ ফেনীর জহিরিয়া মসজিদে মাসব্যাপী ইফতার করেন হাজারো রোজাদার
- ৩ বগুড়ায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল-ছাত্রদলের ৯ নেতাকে বহিষ্কার
- ৪ ভিজিএফ কার্ড বিএনপি-জামায়াতকে ভাগ করে দিলো প্রশাসন
- ৫ নিলামে পাগলা মসজিদের গরু কিনে এক বছরেও টাকা দেননি বিএনপি নেতা