বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় গহনা উদ্ধার
যশোরের বেনাপোল পোর্ট থানার সাদীপুর এলাকা থেকে চার লাখ টাকার ভারতীয় ইমিটেশনের গহনা উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। শনিবার সাদীপুর পাকা রাস্তার মোড় থেকে এসব পণ্য উদ্ধার করা হয়। তবে কোনো পাচারকারীকে করতে আটক করতে পারেনি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমাণ গহনা এনে সাদিপুর মোড়ে অবস্থান করছে।
এমন সংবাদে হাবিলদার দেলোয়ার হোসেন, ল্যান্স নায়েক মো. নজরুল ইসলাম ও সিপাহী ছিদ্দিকুর রহমান সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চার লাখ টাকার এসব পণ্য উদ্ধার করা হয়। তবে এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত মালামাল বেনাপোল কাস্টমস হাউসে জমা দেয়া হবে।
মো. জামাল হোসেন/আরএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুরে মজুত থাকতেও তেল বিক্রি বন্ধ, ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে জরিমানা
- ২ বরগুনায় ফিলিং স্টেশন তদারকিতে ছয় ট্যাগ অফিসার নিয়োগ
- ৩ শেরপুরে প্রসূতির মৃত্যুর পর অভিযান, বেসরকারি হাসপাতাল সিলগালা
- ৪ শ্রীমঙ্গলে নিখোঁজের দুদিন পর কিশোরের মরদেহ উদ্ধার
- ৫ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২, মিললো দায়িত্বে গাফিলতির প্রমাণ