মুক্তিযোদ্ধা বরেণ ত্রিপুরা আর নেই
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরার বাবা মুক্তিযোদ্ধা বরেণ ত্রিপুরা (৯৬) বুধবার দুপুরে তার খাগড়াছড়ির নিজ বাসভবনে পরলোকগমণ করেছেন।
পরলোকগত মুক্তিযোদ্ধা বরেণ ত্রিপুরা লেখক, গবেষক ও সাবেক সরকারি কর্মকর্তা ছিলেন। বরেণ ত্রিপুরার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাঙামাটি নির্মলেন্দু চৌধুরী মেমোরিয়াল ফাউন্ডেশনসহ বিভিন্ন মহল।
তারা প্রয়াতের বিদেহী আত্মার শান্তি ও সৎগতি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সুশীল প্রসাদ চাকমা/এমজেড/এমআরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬