ক্যানসার রোগীর কাটা হাত নদীতে
যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানার ভৈরব নদের ব্রিজের নিচ থেকে একটি হাত উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে হাতটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া হাতটি একজন ক্যানসারের রোগীর বলে পুলিশ নিশ্চিত হয়েছে।
যশোর কোতোয়ালি থানা পুলিশের এসআই খালিদুর রহমান জানান, শহরের বেসরকারি ইউনিক হাসপাতালে ভর্তি ছিলেন ক্যানসারে আক্রান্ত ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বর্মনদা গ্রামের নিরঞ্জন কুমারের ছেলে অনুপ কুমার (২০)। মঙ্গলবার রাতে অপারেশনের মাধ্যমে তার হাতটি কেটে ভৈরব নদে ফেলে দেন সংশ্লিষ্টরা। বুধবার সকালে হাতটি দেখে উৎসুক মানুষ সেখানে জড়ো হতে থাকেন। একপর্যায়ে খবর পৌঁছে যায় পুলিশের কাছে। পুলিশ কাটা হাতটি উদ্ধারের পাশাপাশি শরীরের অবশিষ্ট অংশ খুঁজতে থাকে। পরে পুলিশ জানতে পারে ইউনিক হাসপাতালে ডা. মোহাম্মদ আলীর তত্ত্বাবধানে হাতটি কেটে ফেলার পর সংশ্লিষ্টরা সেখানে ফেলে রেখেছেন।
এসআই খালিদুর রহমান বলেন, এভাবে কোনো রোগীর হাত কেটে প্রকাশ্যে ফেলে রাখা অপরাধ। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।
মিলন রহমান/আরএআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুরে মজুত থাকতেও তেল বিক্রি বন্ধ, ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে জরিমানা
- ২ বরগুনায় ফিলিং স্টেশন তদারকিতে ছয় ট্যাগ অফিসার নিয়োগ
- ৩ শেরপুরে প্রসূতির মৃত্যুর পর অভিযান, বেসরকারি হাসপাতাল সিলগালা
- ৪ শ্রীমঙ্গলে নিখোঁজের দুদিন পর কিশোরের মরদেহ উদ্ধার
- ৫ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২, মিললো দায়িত্বে গাফিলতির প্রমাণ