প্রেমিকার সঙ্গে মনোমালিন্য, কলেজছাত্রের আত্মহত্যা
প্রতিকী ছবি
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় প্রেমিকার সঙ্গে মনোমালিন্যের কারণে গলায় ফাঁস দিয়ে অর্জুন বিশ্বাস (২২) নামে বিএম কলেজের এক ছাত্র আত্মহত্যা করেছেন। মঙ্গলবার গভীর রাতে উপজেলার রত্মপুর ইউনিয়নের চাঁপাচুপা গ্রামে এ ঘটনা ঘটে।
বুধবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ ।
নিহত অর্জুন বিশ্বাস উপজেলার রত্নপুর ইউনিয়নের চাঁপাচুপা গ্রামের অমূল্য বিশ্বাসের ছেলে এবং বিএম কলেজের দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
স্থানীয়রা জানান, অর্জুন বিশ্বাসের সঙ্গে দীর্ঘদিন ধরে একই এলাকার এক স্কুলছাত্রীর প্রেমের সর্ম্পক চলছিল। সম্প্রতি প্রেমিকার সঙ্গে অর্জুনের মনোমালিন্য হয়। প্রেমিকার ওপর অভিমান করে মঙ্গলবার গভীর রাতে বসতঘরের আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন অর্জুন । খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে অর্জুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
আগৈলঝাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, সকালে অর্জুন বিশ্বাসের মরদেহ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
সাইফ আমীন/আরএআর/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপি নেতার অফিস লক্ষ্য করে গুলি-ককটেল বিস্ফোরণ
- ২ তেল নিতে গিয়ে পাম্পের কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত
- ৩ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ৪ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৫ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে