বেনাপোলে চার লাখ টাকার ভারতীয় ওষুধ উদ্ধার
বেনাপোল পোর্ট থানার সাদীপুর সীমান্ত দিয়ে ভারত থেকে পাচার হয়ে আসা চার লাখ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। বুধবার সন্ধ্যা ৭টার দিকে অভিযান চালিয়ে এসব ওষুধ উদ্ধার করা হয়।
অভিযানের সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি তারা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল ইসলাম জানান, গোপন সংবাদে জানা যায় চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমাণ ওষুধের চালান এনে যশোর নেয়ার জন্য সীমান্তের সাদিপুর পাকা রাস্তার উপর অপেক্ষা করছে। এমন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আবুল কাশেম ও ল্যান্স নায়েক নজরুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহলদল সেখানে অভিযান চালায়। পরে ভারত থেকে পাচার হয়ে আসা চার লাখ টাকার ওষুধ উদ্ধার করেন তারা।
তবে এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত ওষুধগুলো বেনাপোল কাস্টমসে জমা দেয়া হবে বলে জানিয়েছেন বিজিবির ওই কর্মকর্তা।
জামাল হোসেন/এফএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ময়লার স্তূপে দাঁড়িয়ে নির্বাচনি ইশতেহার ঘোষণা করলেন এনসিপি প্রার্থী
- ২ রাঙ্গামাটির দুর্গম কেন্দ্রে হেলিকপ্টারে গেলো ভোটের সরঞ্জাম
- ৩ আমরা সংস্কার চাই, সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাই: ফখরুল
- ৪ মিয়ানমার থেকে ছোড়া গুলিতে নিহত শিশু হুজাইফার দাফন সম্পন্ন
- ৫ বিএনপি-আ’লীগ দুই দলই জাতীয় পার্টিকে দুর্বল করেছে