এক গাছে প্রেমিক যুগলের লাশ
নড়াইল সদর উপজেলার ভুমুরদিয়া গ্রামের বিলের মধ্যে একটি গাছে প্রেমিক-প্রেমিকার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার দুপুরে ভুমুরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, একটি গাছে ওড়না পেঁচানো অবস্থায় তাদের লাশ ঝুলতে দেখা যায়। ইমরানের পরিচয় পাওয়া গেলেও ওই তরুণীর পরিচয় পাওয়া যায়নি। ইমরান ভুমুরদিয়া গ্রামের হারুণ শেখের ছেলে।
এলাকাবাসীর ধারণা, তারা প্রেমিক যুগল এবং যে কোনো কারণে ওড়না পেঁচিয়ে তারা একসাথে আত্মহত্যা করেছেন।এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ মতিয়ার রহমান বলেন, ২ জনে এক সাথে আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
হাফিজুল নিলু/এমএএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তেল নিতে গিয়ে পাম্পের কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত
- ২ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ৩ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৪ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৫ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব